মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৬৭ লক্ষ টাকার ইয়াবাসহ ২জন আটক

শেয়ার করুন

Teknaf Pic-(A)-10-03-15
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৬৭ লক্ষ টাকার ইয়াবা বড়িসহ ২জনকে আটক করেছে।
বিজিবি সুত্র জানায়, ১০ মার্চ ভোর ৬টারদিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের সদর বিওপির হাবিলদার লুৎফর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে কে কে খালে অভিযান চালিয়ে ২২ হাজার ৬শ পিস ইয়াবা বড়িসহ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মৃত এজাহার মিয়ার ছেলে মোঃ আলী জোহর (২৫) ও কেরুন তলীর মৃত ছৈয়দ হোছনের পুত্র মোঃ সৈয়দ আলম (৩৫) কে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬৭ লাখ ৮০ হাজার টাকা। ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে ৪২ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান।

শেয়ার করুন