মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে ৫ হাজার ইয়াবাসহ আটক ২

শেয়ার করুন

 

টেকনাফে ১৫ লক্ষাধিক টাকার ইয়াবা সহ শীলবনিয়া পাড়ার ২ ব্যক্তিকে আটক করেছে বিজিবির জওয়ানরা। আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। বিজিবি সুত্র জানায়, বৃহস্পতিবার ভোর রাত ১টার দিকে সদর বিওপির জওয়ানেরা টেকনাফ শীলবনিয়া পাড়ায় অভিযান চালিয়ে ১৫ লক্ষ ১৩হাজার ১শ টাকা মূল্যের ৫হাজার ৭৭পিচ ইয়াবাসহ শীলবনিয়াপাড়ার ২ব্যাক্তিকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, টেকনাফ পৌর এলাকার শীলবনিয়া পাড়ার মৃত আহমদ আলীর পুত্র মোঃ নুরুল আমিন (৩৮) ও নুর মোহাম্মদের পুত্র মোঃ হোসেন (৩২)।

৪২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা সহ আটক ২জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

শেয়ার করুন