মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৫লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

শাহেদ মিজান:

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। এসময় একটি দেশীয় তৈরী বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় কিরিস উদ্ধার করা হয়।

রোববার (১৭ জানুয়ারী) ভোররাতে নাফনদীর দমদমিয়া বিওপির ওমরখাল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এঘটনায় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি কর্মকর্তারা বলেন, ভোররাতে ওমরখাল পয়েন্ট দিয়ে ইয়াবার একটি চালান আসবে এমন খবর টহল দিতে থাকে বিজিবি সদস্যরা। তার কিছুক্ষণ পর চার যুবককে একটি নৌকা করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। পরে তারা বাংলাদেশ সীমানার এক কিলোমিটার ভেতরে প্রবেশ করলে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা না থেমে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে তারা গুলিবিদ্ধ অবস্থায় পানিতে ঝাপিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া যায়নি। পরে ওই নৌকায় ৫ টি প্লাস্টিকের বস্তায় ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি ৬০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফস্থ ২বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়েত কবীর বলেন, নৌকা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। দেশীয় অস্ত্র ও কিরিস পাওয়া যায়।

শেয়ার করুন