মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন। অভিযানে ১ লক্ষ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লক্ষ টাকা প্রায়।

আটককৃত মাদক কারবারী হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী তুলা বাগানের রোহিঙ্গা শরনার্থী ক্যাস্পের ডি ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে মোঃ আরাফাত (২০)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ইউপিস্থ নাফ নদীর লেদা খাল দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে খবর পেয়ে লেদা বিওপির একটি টহলদল বর্ণিত এলাকায় অবস্থান করেন।

আনুমানিক রাত ১.১৫ ঘটিকার সময় উক্ত এলাকায় অবস্থানরত টহলদলের সদস্যরা একজন ব্যক্তিকে দুটি ব্যাগ সহ সাঁতরিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। উক্ত ব্যক্তি নাফ নদী হতে ভেড়িবাঁধে ওঠার সঙ্গে সঙ্গে টহলদল তাকে চ্যালেঞ্জ করে।এমন সময় মাদক কারবারী ব্যক্তি দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল তাকে ধাওয়া করে আটক করে। পরে তার হাতে থাকা দুটি ব্যাগ তল্লাশী করে ১ লক্ষ ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা ডায়েরের পক্রিয়া চলছে বলে জানান লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

শেয়ার করুন