মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৪০ লক্ষ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫। উপজেলার সদরের হাটিয়ারগোনা এলাকা থেকে ৮ হাজার পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারী হচ্ছে, উখিয়ার রোহিঙ্গা শরনার্থী শিবিরের ২ নং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মৃত জলিলের ছেলে নুরুল আমিন (২৮)।

শনিবার (৪ জুলাই) দুপুর ১ টার সময় র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাত ৮ টার দিকে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে উপজেলার হাটিয়ারগোনা সাকিনে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডস্থ এলাকায় র‍্যাব-১৫ এর একটি দল অভিযান চালায়। খবর পেয়ে পালিয়ে যেতে চাইলে মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা প্রায়।

আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন