মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টেকনাফে ৩ মানব পাচারকারী গ্রেফতার

শেয়ার করুন

 Teknaf1434

 কক্সবাজারের টেকনাফের তালিকাভুক্ত তিন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার বেলা ১১টায় টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপের কোয়াংছড়ি ও নোয়াখালী পাড়া থেকে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মানব পাচারকারী ও হুন্ডি ব্যবসায়ী জামাল হোসেন, আবদুল্লাহ ও মো. আলম গ্রেফতার করা হয়।

 

তারা বিভিন্ন সময় বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ মোহনা দিয়ে ট্রলার দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচার করে আসছিল। কিন্তু পুলিশের বিশেষ অভিযানের পর থেকে তিনজনই পলাতক ছিল।

 

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন