মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ টেকনাফে ১ একর ১০ শতক সরকারী খাস জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পিতিবার বেলা ২ টায় ৩ কোটি টাকার দামের জমিটি দখলমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালিতে ১ একর ১০ শতক জমি দখল করে রেখেছিল কক্সবাজার শহরের হোটেল কক্স টুডে’র কর্তৃপক্ষ। ৩ কোটি টাকার মূল্যের সেই খাস জমির চারপাশে তারকাটার বেড়ার ও সাইনবোর্ড ঝুলিয়ে ছিল হোটেল কক্সটুডে। বিগত কয়েকদিন আগে সেই জমিতে স্থাপনা নির্মাণের জন্যও প্রস্তুত নিচ্ছিল অবৈধ দখলদাররা। আর স্থাপনা নির্মাণের সেই তথ্য পেয়ে বৃহস্পতিবার বিকেলে সরকারী জমি থেকে হোটেল কর্তৃপক্ষের সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন।

এ বিষয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রনয় চাকমা বলেন, উপজেলার সমস্ত অবৈধ দখলদারদের অভিযানটি চলমান থাকবে।

শেয়ার করুন