মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে ৩ কোটি টাকার ভাসমান ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদী হতে ভাসমান অবস্থায় ৩কোটি টাকা মূল্যমানের ১লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
সুত্র জানায়,৪অক্টোবর রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান সর্ঙ্গীয় টহলদল নিয়ে নাফনদীতে টহলকালীন ওবিএম পোষ্ট সংলগ্ন কিনারায় একটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে উক্ত বস্তাটি নদীর পাড়ে এনে ইয়াবা বড়ি সন্দেহ হওয়ায় ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩কোটি টাকার ১লক্ষ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন