মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

শেয়ার করুন

db

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

বুধবার (০৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের নোয়াখালী পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোখালীয়া পাড়ার প্রকাশ জুম্ম পাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আমিন উল্লাহ (২৯) ও উখিয়ার  মরিচ্যা গোরায়ারদ্বীপ ঢালার মুখ এলাকার  মৃত খলিল আহম্মদের ছেলে মো. করিম (৩৮)।
কক্সবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, দুইজনকে আটক করা হলেও মিয়ানমারের অপর  দুই নাগরিক পালিয়ে যায়। এ সময় পুলিশ পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে বলে ওসি জানান

শেয়ার করুন