মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৩০ লাখ টাকার কারেন্ট জাল ও ৫টি নৌকা জব্দ, আটক- ২৫ মাঝি

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। যার মূল্য ৩০লাখ টাকা। এসময় ৫টি নৌকা জব্দ ও ২৫জন মাঝি-মাল্লাকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রেদোয়ান উল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (৩ জুলাই) দুপুরে সাড়ে ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেন্টমার্টিন থেকে টেকনাফ উপকূলে বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

জব্দ করা নৌকায় থাকা ৫মণ বিভিন্ন প্রজাতির মাছ গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। পরে শুক্রবার (৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের সামনে জব্দ করা এক লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় ইউপি সদস্য হাবিব খান, আব্দুর রব , সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকার ঘোষিত বঙ্গোপসাগরে টানা ৬৫দিন মৎস্য শিকার ও ক্রাস্টাসিয়ান্স (২০ মে ২৩ জুলাই পর্যন্ত) মাছ ধরা নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন