মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৩০ লাখ টাকার ইয়াবাসহ সিএনজি চালক আটক

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের সময় হাতে-নাতে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। এসময় পাচারের কাজে ব্যবহৃত সিএনজি ও ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করা হয়।

সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির সুবেদার মো. আতাউর রহমান সিএনজিযোগে ইয়াবার চালান পাচারের সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে সড়কে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজিটি রেখে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তখন ধাওয়া করে হোয়াইক্যং বিওপি চেকপোস্টের সহায়তায় গাড়িটি থামিয়ে তল্লাশি করে ১ কার্ড ইয়াবা বড়ি, সিএনজি ও মুঠোফোনসহ নুরুল আমিন (২২) নামে ওই সিএনজির চালককে আটক করে।
আটককৃত চালক মৌলভীবাজারস্থ রোজারঘোনার মৃত জাফর আলমের ছেলে। অবৈধ মাদক রাখার অপরাধে ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, মুঠোফোন ও সিএনজিসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন