মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

টেকনাফে ৩দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু

শেয়ার করুন

Teknaf Pic-(A)-22-03-15
টেকনাফে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সুত্র জানায়,২২ মার্চ দুপুর ১২টায় টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে মেলা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা কৃষি অফিসার আবদুল লতিফ, মৎস্য অফিসার হুমায়ূন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা এলজিইডি কর্মকর্তা আবছার উদ্দীন, সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম,একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা রফিক উদ্দীন, আওয়ামী লীগ নেতা এমএ জহির প্রমূখ। এ সময় প্রধান অতিথি বলেন কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার অধিক ফলন লাভ করা সম্ভব হচ্ছে। কৃষি প্রধান এদেশে উন্নত প্রযুক্তির অভাবে ফসল ফলাতে কৃষকদের সীমাহীন ভোগান্তি হচ্ছে। তাই সচেতনতা বাড়াতে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কৃষি তথ্যসেবা চালুসহ চিত্র প্রর্দশনীর আয়োজন করার আহবান জানান। তাই বেকারত্ব দূরীকরনে সরকারের প্রদত্ত বাজেটে কৃষি চাষ করেও উন্নতির শিখরে পৌঁছতে হবে। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলায় লাল তীর,শেড ও প্রর্দশনী নার্সারীসহ বিভিন্ন স্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন