মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

টেকনাফে ২ ‘মানবপাচারকারী’ গ্রেফতার

শেয়ার করুন

index

 জেলার টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল ও মহেশখালী পাড়া থেকে শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- লম্বাবিল গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে জাফর আলম (৫০) ও মহেশখালী পাড়ার মৃত গোলাম বারীর ছেলে আব্দুল কুদ্দুস (৪০)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার  জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুইজনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মানবপাচারকারীদের খপ্পরে পড়ে গত কয়েক বছরে বাংলাদেশে থেকে হাজার হাজার যুবক সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। এর মধ্যে বহু যুবককে থাইল্যান্ড ও মালয়েশিয়ার জঙ্গলে বন্দী রেখে আদায় করা হয়েছে মুক্তিপণ। জঙ্গলের বন্দীদশায় নির্যাতন ও অনাহারে মারা গেছেন অনেকে।

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ইন্দোনেশিয়ার উপকূলে উদ্ধার হওয়া এমনই ১৮ জন বাংলাদেশীকে শুক্রবার দেশে ফেরত আনা হয়েছে। এ কাজে বাংলাদেশকে সাহায্য করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।

নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ইন্দোনেশিয়ার উপকূলে কয়েক শ’ বাংলাদেশীকে উদ্ধারের পর দেশটির আচেহ প্রদেশে শরণার্থী শিবিরে রাখা হয়। এরা মূলত মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক। এসব অভিবাসন প্রত্যাশীকে বেশি বেতনের লোভ দেখিয়ে সেখানে পাচার করেছে বাংলাদেশ ও মিয়ানমারের দালাল চক্র।

শেয়ার করুন