মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ২ কোটি ৯৬ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৮ হাজার ৮শ ৯১পিস ইয়াবা বড়ি জব্দ করেছে। জানা যায়, ১২ জানুয়ারী ভোররাত ৪টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে বিশেষ টহলদল নিয়ে জাদিমোরা সীমান্ত পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৩/৪জন মানুষ প্লাস্টিকের বস্তা নিয়ে আসার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করামাত্র ফেলে পার্শ্ববর্তী কেওড়া বন পেরিয়ে গ্রামে চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২ কোটি ৯৬ লক্ষ ৬৭ হাজার ৩শ টাকার ৯৮ হাজার ৮শ ৯১পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেন।
এদিকে দীর্ঘদিন ধরে দমদমিয়ার আইয়ুব, রশিদুল্লাহ, জাদিমোরার নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ, খাইরুল বশর, নুর মোহাম্মদ, হামিদ হোছনসহ বেশ কয়েকজন গডফাদারের নেতৃত্বে এসব মাদকের চালান খালাস করে আসছে বলে একাধিক সুত্র দাবী করছে।

শেয়ার করুন