মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

এসএসসি ও দাখিল পরীক্ষা

টেকনাফে ২৫ স্কুল-মাদ্রাসার ১হাজার ৭শ ৩৬জন পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): সারাদেশের ন্যায় মাধ্যমিক স্তরে শুরু হতে যাওয়া টেকনাফের ১হাজার ৭শ ৩৬জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, ১ ফেব্রুয়ারী সকাল ১০টা হতে শুরু হতে যাওয়া ২০১৮সালের এএসসি পরীক্ষা টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়, শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়, নয়াপাড়া নবী হোসেন উচ্চ বিদ্যালয়, মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়, মলকাবানু উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়সহ মোট ৬টি প্রতিষ্ঠানের ছাত্র ১শ ৮৩জন, ছাত্রী ২শ ২৩জনসহ ৪শ ৬জন, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টেকনাফ পাইলট হাইস্কুল, সাবরাং উচ্চ বিদ্যালয় ও সেন্টমার্টিন বিএন উচ্চ বিদ্যালয়সহ মোট ৩টি প্রতিষ্ঠানের ছাত্র ১শ ৮১জন, ছাত্রী ৯৮জনসহ মোট ২শ ৭৯জন, হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হ্নীলা উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার উচ্চ বিদ্যালয়, কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয় ও শাপলাপুর উচ্চ বিদ্যালয়সহ মোট ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ২শ ৮৯জন, ছাত্রী ২শ ৬৩জনসহ ৫শ ৫২জন এবং দাখিল পরীক্ষা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা, রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা, মৌলভীবাজার দারুল উলুম জমিরিয়া মাদ্রাসা, বাহারুল উলুম মাদ্রাসা, দারুত তাওহীদ বালিকা মাদ্রাসা, কাটাখালী রজতুন্নবী দাখিল মাদ্রাসা, বাহারছড়া তাফহিমূল কোরআন দাখিল মাদ্রাসা,শামলাপুর দাখিল মাদ্রাসা, বেগম লায়লা নুর মহিলা দাখিল মাদ্রাসা, রঙ্গিখালী খদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও টেকনাফ বায়তুশ শরফ মোহাম্মদিয়া রিয়াজুল জন্নাহ দাখিল মাদ্রাসাসহ মোট ১১টি প্রতিষ্ঠানের ছাত্র ২শ ৩০জন, ছাত্রী ২শ ৬৯জনসহ ৪শ ৯৯জন পরীক্ষার্থী রয়েছে। এসএসসি ও দাখিলের ৪টি কেন্দ্রে মোট ১হাজার ৭শ ৩৬জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের বিশেষ বৈঠক শেষে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমদাদ হোসাইন চৌধুরী, হোয়াইক্যং আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির ও দাখিলের একমাত্র কেন্দ্র রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নোমানকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন