মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ২০হাজার ইয়াবাসহ আটক-১

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২০হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে। জানা যায়, গত ১৮ জানুয়ারী রাত ৮টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উনচিপ্রাং বিওপির নাঃ সুবেঃ মোঃ শাহ আলম নিয়মিত টহলে গিয়ে উনচিপ্রাং খালেরমুখে টহলদল দেওয়ার সময় একটি নৌকা বাংলাদেশ সীমান্তে এসে এক ব্যক্তিকে নামিয়ে দিয়ে চলে যায়। নামিয়ে দেওয়া ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ জাফর আলম (৩০) কে আটক করে। তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৬০ লক্ষ টাকার ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে একটি মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন