মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ২কোটি ৭০লাখ টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ বর্তমান পরিস্থিতি বাংলাদেশে অনেক টা ভয়ঙ্কর। মহামারী করুনাতেও চলছে রমরমা ইয়াবা ব্যবসা।

১০ এপ্রিল শুক্রবার রাত ১০টার দিকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

জানা যায়, টেকনাফ উপজেলার নাফ নদীর জালিয়া দ্বীপ এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো উদ্ধার করলে আটক করা যায় নি ইয়াবা পাচারকারীদের।

গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা চালানের খবর পেয়ে কোস্টগার্ডের একটি টহল দল নাফ নদীর জালিয়া-দ্বীপ সংলগ্ন এলাকায় টহল জোরদার করেন বলে জানান বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম।

তিনি আরো জানান, ইয়াবা পাচারকারীরা নৌকায় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দিলে ইয়াবা ও নৌকা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে নৌকা সহ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ও নৌকাটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

শেয়ার করুন