মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টেকনাফে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সাবরাং নাফ নদী লাগোয়া লবণের মাঠে এ অভিযান চালানো হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে কয়েকজন পাচারকারী ইয়াবার চালান নিয়ে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় টেকনাফ উপজেলার সাবরাং বাজারের কাছে লবণ মাঠে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা ইয়াবা ভর্তি একটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ বিজিবি’র ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

শেয়ার করুন