মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ১লাখ ৯০হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫কোটি ৭০লক্ষ টাকার ১লাখ ৯০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
সুত্র জানায়,২৬সেপ্টেম্বর ভোররাত আড়াইটায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল রাজ্জাক বিশ্বাস মিয়ানমার হতে ইয়াবার চালান আসার নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় বিশেষ টহল দল নিয়ে ৪নং স্লূইচ গেইটের দক্ষিণ পার্শ্বে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। কিছুক্ষণ পর কয়েকজন লোক ৩টি বস্তা মাথায় করে আসতে দেখে বিজিবি টহল দল আরও কাছে আসার জন্য অপেক্ষারত থাকলে ইয়াবা বহনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা বহনকারীরা তাদের বস্তাগুলো ফেলে পাশের গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশী করে বস্তাসমুহ উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৫কোটি ৭০লক্ষ টাকার ১লক্ষ ৯০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন