মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে সড়ক দূঘর্টনা ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে সড়ক দূঘর্টনায় এবং বাড়ির পুকুরে ডুবে পৃথকভাবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। জানা যায়,২৮ নভেম্বর সকাল সোয়া ১০টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাছর পাড়ার রাশেদা ও লোকমান হাকিম দম্পতির ছোট শিশু মোঃ আদনান (৪) নানা আব্দুর রহমানের নিকট যাওয়ার জন্য আবদার করে। বাবা ছেলের আবদার রক্ষায় বাড়ি হতে বের হয়ে খারাংখালী বাজারে যাওয়ার জন্য রাইস মিলের সামনে গেলে রামু হতে ইট বোঝাই একটি ডাম্পার (কক্সবাজার-ড-১১-০০৫৭) অসাবধানতাবশত বাবার সাথে হাঁটতে থাকা শিশু আদনানকে ধাক্কা দিলে প্রধান সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। তাৎক্ষণিক শিশুর পিতা সাবেক হোয়াইক্যং ইউনিয়ন যুবদলের আহবায়ক ও বর্তমান জেলা যুবদলের সদস্য লোকমান হাকিম ছেলেকে দ্রুত উদ্ধার করে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে। এদিকে চোখের সামনে নিজ ছেলের মর্মান্তিক দূঘর্টনা ও মৃত্যুতে চরম অনুশোচনায় ভেঙ্গে পড়েছে এই যুবনেতাসহ পরিজন। স্থানীয় ইউপি মেম্বার জাহেদ হোসাইন ডাম্পার দূঘর্টনায় শিশু আদনানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বিকাল ৪টায় হ্নীলা পশ্চিম পানখালী সৌদি প্রবাসী জয়নাল আবেদীনের পুত্র তানজিমুল ইসলাম প্রকাশ তাহিমনি (২বছর ৩মাস) দাদার সাথে পাক ঘরে বসে নাস্তা খাওয়ার সময় অসাবধানতাবশত বাড়ির পুকুরে গিয়ে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি মেম্বার হোছাইন আহমদ বাড়ির পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি স্বীকার করেন। সন্ধ্যা ও বাদে এশা নিহতদের স্থানীয় স্ব স্ব গোরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন