মূল খবরে যান

শিরোনাম
● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত

টেকনাফে স্বস্থির বৃষ্টিতে ভেসে গেছে হাজার একর লবণ মাঠ

শেয়ার করুন

Teknaf Pic-(B)-31-03-15
চৈত্রের প্রবল তাপদাহে হঠাৎ স্বস্থির বৃষ্টিতে টেকনাফ উপজেলায় হাজার হাজার একর লবণ মাঠ তলিয়ে গেছে।
সীমান্ত জনপদ টেকনাফে তপ্তরোদে অতিষ্ট জন-জীবনে আকস্মিক বৃষ্টি একটু স্বস্থি ফিরে আনলেও বৃষ্টির পানিতে হাজার হাজার একর লবণ মাঠ তলিয়ে গেছে। উপজেলার সাবরাং,টেকনাফ সদর, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের প্রায় হাজার অধিক একরের লবণ চাষের জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ জালাল লবণ চাষের সঠিক তথ্য জানাতে না পারলেও পুরো উপজেলায় প্রায় দেড় হাজার একর লবণ চাষের জমি থাকতে পারে বলে মন্তব্য করে। লবণ ব্যবসায়ী হোছন আহমদ,নুরুল আলম,রুস্তম আলী হঠাৎ বৃষ্টিতে লবণের মাঠ ভেসে যাওয়ার পাশাপাশি মাঠে জমানো লবণ পর্যন্ত পানিতে বিলীন হয়ে গেছে বলে জানান। তবুও বৃষ্টি হয়ে আবারো টানা রোদের দেখা পেলে পুনরায় লবণ উৎপাদনের আশায় রয়েছে।

শেয়ার করুন