মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ‘সেফ প্লাস’ প্রকল্পের অধীনে ১৬’শ পরিবার কর্ম সংস্থার সুযোগ পেল

শেয়ার করুন

রহমত উল্লাহ: টেকনাফ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘সেফ প্লাস’ প্রকল্পের অধীনে সাড়ে ১৬’শ স্থানীয় জনগনকে বেকারত্ব দূর করে কর্মজীবি করে তোলেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় সেফ প্লাস প্রকল্পের অধীনে ইউনাইটেড পারপাস এসব স্থানীয়দের কর্ম সংস্থানের সুযোগ করে দেন।

এ বিষয়ে ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের নিয়ে একটি সমন্বয় সভার আয়োজন করেন ওই এনজিও সংস্থাটি।

ইউনাইটেড পারপাস সহকারী প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন সভাপত্বিতে উক্ত সভায় বক্তব্যে রাখেন, টেকনাফ প্রেসক্লাব এর সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, কমিউনিটি এনগেজম্যান্ট এন্ড সোশ্যাল কোহেশনের প্রজেক্ট অফিসার শরিফ হোসেন সবুজ, মার্কেট ডেভলাপমেন্ট এন্ড লিংকেজ এর প্রজেক্ট অফিসার মো. আহসান নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন, বিজনেস ডেভলাপমেন্টের প্রজেক্ট অফিসার মনিরা সোলতানাসহ বাহারছড়া, সাবরাংয়ের জনপ্রতিনিধিসহ উপকারভোগীরা। এছাড়া হ্নীলা ও হোয়াইক্যং ওই প্রকল্পের উপকারভোগীরা রয়েছে।

সভায় সংস্থার সহকারী প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, ‘যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড পারপাস চরম দরিদ্র পরিবার, প্রান্তিক কৃষক, ভূমিহীন, দুর্বল যুবক, মহিলা নেতৃত্বাধীন পরিবারের জীবিকায়নের জন্য আইওএম এর সহযোগিতায় ‘সেফ প্লাস’ প্রকল্পের অধীনে কাজ করে যাচ্ছে। ইতি মধ্যে আমরা ৪টি ইউনিয়নে সাড়ে ১৬’শ পরিবারকে কর্ম সংস্থার সুযোগ করে দিয়েছি। এই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে।”

তবে সভা শুরুর আগে ইউনাইটেড পারপাস গণমাধ্যম কর্মীদের নিয়ে তাদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে এবং প্রকল্পের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় একাধিক উপকারভোগীরা মুরগি পালন, ছাগল পালন, সবজি উৎপাদন, ফুড প্রসেসিং, কার্পেন্টার, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, সিএনজি অটোরিকশা রিপিয়ারিং, হস্তশিল্প, মোবাইল সার্ভিসিং করে কিভাবে কর্মজীবি হয়ে উঠার গল্প বিস্তারিত তোলে ধরেন।

শেয়ার করুন