মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক-২

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ রবিবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা দক্ষিণ গ্রামের উমর খাল সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। ইয়াবার পরিমান ছিল ১লাখ ৫০ হাজার পিস।

আটককৃত দুই রোহিঙ্গারা হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নাম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই ক্যাম্পের হোসেন আহম্মদের ছেলে জাবেদ ইকবাল (২১)।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য নিশ্চিত বলেন, ইয়াবা বেচা-কেনা করার খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজন মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করেছে। এবং ‘তাদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ভর্তি বস্তা পাওয়া যায়। এই উদ্ধারকৃত ইয়াবার দাম ৭ কোটি ৫০ লাখ টাকা।

আরো বলেন, আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন