মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ৩

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের সেন্টমাটিনের অদুরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিছ ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিককে আটক করেছে টেকনাফ কোষ্টগার্ড। এসময় ৯ লক্ষ ৫১ হাজার কিয়াতও পাওয়া যায়।

আটককৃত ব্যক্তিরা হলেন মিয়ানমারের আকিয়াবে বাসিন্দা থোয়াংকা (৫০) মং ছু ওয়ে (৪৮) মোঃ ইদ্রিস (৪৭)।

রোববার (৬ ডিসেম্বর) মধ্য রাতে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ এর ৫ নটিক্যাল মাইল দক্ষিণে সমুদ্রে যোথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান টেকনাফ ও স্টেমার্টিন। অভিযানে ৪ লক্ষ ৫০ হাজার পিছ ইয়াবা ও মায়ানমারের টাকাসহ ০৩ মায়ানমার নাগরিককে আটক করা হয়।

সূত্রে জানা যায়, সোমবার (৭ ডিসেম্বর) মিয়ানমার হতে বাংলাদেশে সমুদ্রপথে ইয়াবা পাচারের গােপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযানের জন্য কোস্ট গার্ড সদস্যরা অবস্থান নেয়। অভিযান চলাকালীন সময় মায়ানমার সীমানা হতে ০১টি কাঠের ট্রলার বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ধাওয়া করে নৌকাটি আটক করা হয়।

পরবর্তীতে উক্ত নৌকা তল্লাশী করে ০৩ জন ব্যক্তিকে আটক করা হয় এবং নৌকার ভেতরে ০৩টি প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় ৪ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ও ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত (মায়ানমারের টাকা) উদ্ধার করা হয়। জানা যায়, এরা প্রত্যেকেই মায়ানমারের নাগরিক এবং দীর্ঘদিন ধরেই তারা সমুদ্রপথে এভাবেই ইয়াবা পাচার করে আসছে।

আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকাল তিন টায় টেকনাফ পূর্ব জোন বিসিবি স্টেশন কমান্ডার লেঃ আমিনুল হক ও সেন্টমার্টিন স্টেশন কমন্ডার টেকনাফ কোষ্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের এ তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তীতে আটককৃত ইয়াবা পাচারকারীদের ইয়াবা, মায়ানমারের টাকা ও কাঠের নৌকাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের করা হবে।

শেয়ার করুন