মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফের নাফনদী সংলগ্ন সাবরাং আছার বনিয়া এলাকা থেকে চার কোটি ৫০ লাখ টাকা মূল্যের এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে নাজিরপাড়া বিওপির জওয়ানরা মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার সংবাদে আছার বনিয়ার জঙ্গলে অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবি জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করলে একটি বস্তা ফেলে অন্ধকারে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।

পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা ব্যাটালিয়ন সদর দফয়ে এসে গণনা করে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

শেয়ার করুন