মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ৫দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শুরু

শেয়ার করুন


টেকনাফে আইসিটি,মাল্টিমিডিয়া ক্লাস ম্যানেজমেন্ট ও ইআইএমএস ডাটা আপডেট বিষয়ক ৫দিনব্যাপী মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
১৫মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার,জেলা আইসিটি প্রোগামার সুরত আলম আকাশ,আইসিটি বিশেষজ্ঞ নাজমুল সাকিব জীবন। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ-উদ-দৌলা। এই ধরণের যুগসই একটি প্রশিক্ষণ ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়ক ভুমিকা রাখবে।

শেয়ার করুন