মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি, ৩৫ জন জীবিত উদ্ধার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপ  এলাকায় আবারো রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ অক্টোবর) ভোর ৪ টার দিকে শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এই ঘটনায় ৩৫ জন নারী, শিশু ও পুরুষকে জীবিত  উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে আরও রোহিঙ্গা বোঝাই নৌকা  এসেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তাদেরকে স্থানীয় দাংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হযেছে।

স্থানীয় গনমাধ্যম কর্মী আবদুল মাবুদের বরাত দিয়ে টেকনাফের সাংবাদিক হুমায়ুন রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তবে নানা ভাবে যোগাযোগ করেও প্রশাসনের কারো  বক্তব্য নেয়া সম্বভ হয়নি।

এদিকে বুধবার সকাল ৮ টার দিকে টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিমের বরাত দিয়ে বলেন, নৌকা ডুবির ঘটনা সত্য নয়, নৌকাটি চরে এসে আটকা পড়লে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসে।

পরে বিস্তারিত আসছে—-

শেয়ার করুন