মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ৮ দালালের সাজা

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোহিঙ্গা পারাপারে সহায়তাকারী ৮জনকে দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেছেন।
জানাযায়,১৮অক্টোবর টেকনাফ উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালিয়ে পৌরসভার কুলালপাড়ার শুক্কুর আলীর পুত্র হাফেজ (১৯),চৌধুরীপাড়ার জমির উদ্দিনের পুত্র মোঃ ইমরান (২৭), জালিয়াপাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র আক্তার হোসন (৩৪),হাজী আব্দুল গণির পুত্র আব্দুল্লাহ (২৫), মোঃ ইয়াছিনের পুত্র আব্দুর রশিদ,উখিয়া রত্মাপালংয়ের খোরশেদ আলম চৌধুরীর পুত্র শাকিব চৌধুরী (২০)কে আটক করেন। দুপুরে তাদের ইউএনও এবং নির্বাহী ম্যজিষ্ট্রেট জাহিদ হোসেন ছিদ্দিকের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। উক্ত আদালত রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অপরাধে সংশ্লিষ্ট আইনের দন্ড বিধিমতে আটক প্রত্যেককে ৬মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন। এছাড়া টেকনাফ পৌরসভার ছৈয়দ হোসনের পুত্র ওমর ফারুক (১৬)ও জব্বারের পুত্র মোঃ শফিক (১৪)কে ১মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খান জানান,ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত দালালদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন