মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে মাঝসাগরে গর্ভবতী নারীর মৃত্যু

শেয়ার করুন

ইমাম খাইরঃ

কক্সবাজার টেকনাফে ছটফট করতে করতে মৃত্যুবরণ করলেন এক গর্ভবতী নারী।

গর্ভবতী নারী হলেন টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা আব্দুস শুকুরের স্ত্রী কুলসুমা বেগম (২৩)। তিনি লম্বা ঘরের জামাল মিস্ত্রির কন্যাও।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে চিকিৎসার জন্য টেকনাফে সদরে যাওয়ার পথে ট্রলারে ঘটনাটি ঘটে।

কুলসুমা বেগমের মৃত্যুর সংবাদটি জানিয়েছেন টেকনাফের বাসিন্দা ও সংবাদকর্মী জাবেদ ইকবাল চৌধুরী। তিনি জানান, কুলসুমা গর্ভবতী অবস্থায় ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ দেখা গেলে জরুরি ভিত্তিতে টেকনাফ নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে (সমুদ্রে) সকাল ৭ টায় মৃত্যুরকোলে ঢলে পড়েন।

মেম্বার হাবিব খান জানান, সেন্টমার্টিন দ্বীপে হাসপাতাল আছে ডাক্তার নাই। রোগী আছে চিকিৎসা নাই। বেহাল অবস্থায় দ্বীপবাসী। ভাল চিকিৎসার জন্য টেকনাফ যেতে হয়। চিকিৎসার জন্য যাওয়ার পথে প্রায় সময় সমুদ্রের মাঝে অনেক প্রাণও ঝরে যায়।

তিনি জানান, এভাবেই চলছে সেন্টমার্টিনবাসীর জীবন। না পাচ্ছে ভাল কোন চিকিৎসা।

জীবনের রক্ষার প্রয়োজনে সরকারে কাছ থেকে ভাল ডাক্তার ও ভাল চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার দাবি দ্বীপের বাসিন্দাদের।

শেয়ার করুন