মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে ভ্রাম্যমান আদালতের অভিযানে খাস জমি উদ্ধার

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী খাস জমি উদ্ধার করেছে।
জানা যায়, ১৪ ডিসেম্বর বিকাল ৩টারদিকে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বাহারছড়া শীলখালী মৌজার মেরিন ড্রাইভস্থ আচারবনিয়া উত্তর পাড়ায় অভিযান চালিয়ে ১৪শতক সরকারী খাস জমির উপর নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এসময় কানুনগো মোঃ মুসা, সার্ভেয়ার মোঃ দেলোয়ার ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জাব্বারসহ বিশেষ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা খাস জমি উদ্ধার অভিযানের সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন