মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফে ভ্রাম্যমান আদালতে এযুবককে ৬ মাসের সাজা

শেয়ার করুন

dfsw

টেকনাফে এক যুবককে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে। ৪২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে হোয়াইক্যং বিওপির নাঃ সুবেঃ মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল হোয়াইক্যং চেকপোষ্টে কর্তব্যরত অবস্থায় এক যুবক পায়ে হেটে চেকপোষ্ট অতিক্রম করার সময় সন্দেহ বশতঃ তার পরিচয় জিজ্ঞাসা করলে দৌড়ে পালানোর চেষ্টা কালে ধাঁওয়া করে আটক করে তার দেহ তল্লাশী চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  আটক যুবক হচেছ, হোয়াইক্যং নয়াপাড়া মহেশ খালিয়াপাড়া এলাকার মোঃ শরিফ মিয়ার ছেলে মোহাম্মদ আলম(২৪)।
পরবর্তীতে ইয়াবাসহ আটক যুবককে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধার ইয়াবা সমূহ প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস এবং  সাজাপ্রাপ্ত যুবককে কক্সবাজার কারাগারে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।

শেয়ার করুন