৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

টেকনাফে ভুট্টো হত্যা মামলায় তিন আসামী আটক, বিচারের দাবিতে মানববন্ধন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে আলোচিত নুরুল হক ভুট্টো হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) টেকনাফ সদরের কেরুনতলী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটক আসামিরা হলো টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার বাসিন্দা ও হত্যাকা-ের প্রধান আসামী একরামের ঘনিষ্ঠ সহযোগী সাইফুল ইসলাম (২০) মোঃ শাকের (২২) মোঃ রমজান আলী (২৮)।

পুলিশ জানায়, আটকদের মধ্যে সাইফুল ইসলাম এজাহারভুক্ত আসামি। তবে বাকি দু’জনকে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে নুরুল হক ভুট্টো হত্যা মামলায় তিন আসামিকে আটক করা হয়। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে একই দিন দুপুরে ভুট্টো হত্যার বিচারের দাবিতে উপজেলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের এলাকার নারীসহ শতশত জনতা অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভুট্টো হত্যার মূল আসামী মৌলভী পাড়ার শীর্ষ ইয়াবা গডফাদার একরামসহ তার সহযোগীদের গ্রেফতার পূর্বক দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণ করে ভুট্টোর মা আবেদা খাতুন (৬৫) বলেন, আমার ছেলে সন্ত্রাসীদের আক্রমণ থেকে বাঁচতে মসজিদে ঢুকেও রেহাই পাননি। একরাম বাহিনী মসজিদ থেকে বের করে এনে আমার ছেলের পা কেটে নেয়। তার উপর অমানুষিক হামলা চালায়। আমি সরকারে কাছে আমার ছেলের হত্যাকারীদের দ্রুত শাস্তি চাই।

সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার এনামুল হক বলেন, নুরুল হক ভুট্টো হত্যার মূলহোতা মৌলভী পাড়া এলাকার একরাম তার আধিপত্য বিস্তার করতে সন্ত্রাসী বাহিনী লালন করে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা ভুট্টোর পা কেটে তাকে হত্যা করেছে, এখনো তার কাটা পা টি উদ্ধার হয়নি। সন্ত্রাসী একরাম দিনদিন এলাকায় আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। প্রশাসনের কাছে হাতজোড় করে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আর কোন নিরীহ ব্যক্তিকে যেন ভুট্টোর মতো পরিণতি ভোগ করতে না হয়, সেজন্য একরাম বাহিনীর প্রধান একরামকে আইনের আওতায় নিয়ে আসার বিকল্প নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।