মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

টেকনাফে ব্যক্তি মালিকানাধীন বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্র

শেয়ার করুন

Teknaf Pic-(A)-15-03-15.psd
টেকনাফের হ্নীলায় একটি প্রভাবশালী চক্র অস্ত্রের মুখে জিম্মি করে ব্যক্তি মালিকানাধীন বাগানের গাছ-পালা কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভূক্তভোগীরা এই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিক সহায়তা কামনা করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনে ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ মার্চ ভোররাতে টেকনাফের হ্নীলা ১নং ওয়ার্ড আলী আকবর পাড়ার মৃত নজির আহমদের পুত্র রশিদ আহমদ, সরওয়ার কামাল ও নুরুল কবিরের মালিকানাধীন সৃজিত বাগানের গাছ জোরপূর্বক স্থানীয় মৃত আব্দুল মাবুদ মাষ্টারের পুত্র শফিক মাষ্টার,মোক্তার আহমদ,মাষ্টার শফিকের পুত্র নাসির,কাশেম,মৃত কবির উকিলের ছেলে সাইফুল,সোলতান, সিরাজ এবং স্বশস্ত্র স্থানীয় ভাড়াটে সন্ত্রাসী হাসান আহমদের পুত্র লাল মিয়া,তার ছেলে ধলাইয়া, মৃত ছগির আহমদের পুত্র জয়নালসহ আরো ১০/১২জনকে দিয়ে জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই চক্রটি গত ১ সপ্তাহে বাগানের বড় বড় ৮টি একাশি ও গামারী গাছ কেটে নিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এই ব্যাপারে স্থানীয় হ্নীলা বাজার কমিটির নিকট সালিশ দেওয়া হলেও অবৈধ অস্ত্রধারীরা তা উপেক্ষা করে বাগানের মূল্যবান গাছ কেটে লুটপাট অব্যাহত রেখেছে। এই ব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবার আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিক সহায়তা কামনা করেছেন।

শেয়ার করুন