মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

টেকনাফে বিশেষ অভিযানে অস্ত্র,গুলি ও ইয়াবা সহ গ্রেফতার-৩

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ সীমান্ত শহর টেকনাফে উপজেলার হোয়াইক্ষ্যং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ তিন ইয়াবাকারবারি সন্ত্রাসী গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে হোয়াইক্ষ্যং মহেষখালীয়াপাড়ার সাহাব মিয়ার পেছনের বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এই সময় তাদের কাছ থেকে ৩ এলজি, ৭ রাউন্ড কার্তুজ ও ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার রাতে উপজেলার হোয়াইক্ষ্যং মহেষখালীয়া পাড়া এলাকায় একদল ইয়াবাকারবারি সন্ত্রাসী অবস্থান করার সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল ইয়াবাকারবারি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ওই এলাকার এজাহার মিয়ার ছেলে মোঃ ইউনুছ (২৫), নুরুল ইসলামের ছেলে নুর কামাল (২৪) ও আবদুর করিমের ছেলে সেলিম উদ্দিন প্রকাশ সলিম উদ্দিন (২২) কে গ্রেফতার করা হয়।
এই সময় তাদের কাছ অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা প্রদীপ জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন