২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

টেকনাফে বিপুল পরিমাণ বিদেশী মদ ও কিরিচসহ রোহিঙ্গা আটক, নৌকা জব্দ

Teknaf Pic-14-03-15
টেকনাফে পাচাকালে বিদেশী মদ উদ্ধার করতে গেলে বিজিবি’র উপর হামলা চালিয়েছে সঙ্গবদ্ধ পাচারকারী দল। এসময় ১ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ চালিয়ে ৩শ ক্যান বিয়ার, কিরিচ, ও নৌকাসহ ১ রোহিঙ্গাকে করেছে বিজিবি। টেকনাফ ৪২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী জানান, ১৩ মার্চ রাত সাড়ে ৯টায় মিয়ানমার থেকে মদ আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি হ্নীলা বিওপি’র কোম্পানী কমান্ডার আব্দুল হালিম সিকদারের নেতৃত্বে বিজিবি জওয়ানরা রঙ্গিখালী আনোয়ার প্রজেক্টের সামনে লেদা দ্বীপ এলাকায় নাফনদীতে অভিযানে যায়। এ সময় মিয়ানমার সীমান্ত হতে একটি নৌকায় লোকজনসহ এই পাড়ের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। তখন চোরাকারবারীরা তাদের নৌকা হতে টহলদলের উপর দেশীয় অস্ত্র কিরিচ ও নৌকার বৈঠা দিয়ে বিজিবির উপরে হামলা করে। এসময় সরকারী সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে টহল কমান্ডারের নির্দেশে বিজিবিও ১ রাউন্ড ফাঁকা ফায়ার করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীরা নৌকাটি দ্বীপের কিনারায় রেখে লাফ দিয়ে পরে দৌড়ে কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে। বিজিবি তাদের ধাঁওয়া করে ১টি কিরিচসহ মিয়ানমারের মংন্ডুর রাইম্যাবিলের মৃত দিল মোহাম্মদের পুত্র মোঃ জান্নাত উল্লাহকে (২২) আটক করলেও বাকীরা পালিয়ে যায়। পরে বিজিবি চোরাকারবারীর নৌকাটি তল্লাশী করে ৯২হাজার টাকা মূল্যের ২শ’ ১৬ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ৭২ ক্যান ডায়াব্লো বিয়ারসহ কাঠের নৌকাটি জব্দ করে। আটককৃত পাচারকারীকে থানায় হস্থান্তর করে অজ্ঞাত ২ জনকে পলাতক আসামী পৃথক মামলা দায়ের করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।