মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের মিঠাপানির চড়া এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ছুরি, ৬ রাউন্ড গুলি ও ২টি খালি ম্যাগজিন উদ্ধার করেছে। সোমবার রাত পৌনে ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ওই সব উদ্ধার করে।
টেকনাফ স্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজীব জানান, একদল ডাকাত মিঠাপানির চড়া সড়কে ডাকাতি করার জন্য প্রস্ততি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। ওইসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়ে। কোস্টগার্ডও পাল্টা ২ রাউন্ড গুলি করে। এই সময় ডাকাতদল পিছু হটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ছুরি, ৬ রাউন্ড গুলি ও ২টি খালি ম্যাগজিন উদ্ধার করে কোস্টগার্ড।
আটক মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন