১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

টেকনাফে বিজিবির মাদক বিরোধী র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

হুমায়ূন রশিদ,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে বিজিবির মাদক বিরোধী র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর পৌনে ১২টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে সচেতনতামূলক মাদক বিরোধী এক র‌্যালী এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় গেইট হতে শুরু হয়। পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার মিলনায়তনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মঞ্জুরুল হাসান খান (বিজিবিএম), টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এম আছাদুদ জামান চৌধুরী, সেক্টর সদরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর জিএম সিরাজুল ইসলামসহ পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, পৌর মেয়র, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং মিডিয়াকর্মীসহ ৪/৫শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উক্ত পথসভায় মাদক সেবন, বহন ও কুফল সম্পর্কে প্রেষণা প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।