মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টেকনাফে বিজিবির অভিযানে ১লাখ ২০হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

শেয়ার করুন


সীমান্ত জনপদ টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ১লাখ ২০হাজার পরিত্যক্ত ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
সুত্র জানায়,১৩মার্চ সকাল ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে দমদমিয়া বিওপির বিশেষ টহল দল নিয়ে জনৈক কবির মেম্বারের মৎস্যঘের সংলগ্ন আলুগোলার প্যারায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন লোক একটি ব্যাগ নিয়ে সামনে আসতে দেখলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করা মাত্র বড় পুটলাটি ফেলে কেওড়া বাগানে ঢুকে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩কোটি ৬০লক্ষ টাকা মূল্যমানের ১লাখ ২০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

শেয়ার করুন