মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে বিজিপি’র গুলিতে বিজিবি সদস্য বিপ্লব গুলিবিদ্ধ, নায়েক রাজ্জাক নিখোঁজ

শেয়ার করুন

index 1_84923

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে বিপ্লব (৩৫) নামের এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছে। বুধবার ভোর সকাল সাড়ে ৬টার দিকে টেকনাফের নাফনদীস্থ দমদমিয়া নামক বাংলাদেশের জলসীমানায় ঢুকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় বিজিপি’র একটি ট্রলার। এই ঘটনায় বিজিবি সদস্য নায়েক রাজ্জাকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে।
টেকনাফ ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ভোর সকালে বিজিবির একটি দল নাফ নদীতে টহল দিচ্ছিল। এসময় বিজিপির ট্রলার নিয়ে আসা একদল অস্ত্রধারীকে বাংলাদেশের জলসীমায় একটি ট্রলারে তল্লাশি চালাতে দেখে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সিপাহি বিপ্লব গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আবদুর রাজ্জাক নামে আরেক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছে।

শেয়ার করুন