মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

টেকনাফে বাস ও অটোরিকশা সংঘর্ষে চালকসহ দুইজন নিহত

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহি বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে  ফাঁড়ির পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গতকাল রোববার দুপুরে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহতরা হল, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে মোহাম্মদ জয়নাল (৩৫) এবং একই এলাকার রাহামত উল্লাহ এর ছেলে মোহাম্মদ মামুন (২৫)।
এদের মধ্যে জয়নাল দুর্ঘটনা কবলিত অটোরিকশাটির মালিক এবং মামুন গাড়ীটির চালক।
আহতরা হল, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার লাল মিয়ার ছেলে মোহাম্মদ আবছার (২৮) এবং তার স্ত্রী জোবাইদা (২৩)। নিহত ও আহতরা সকলে অটোরিকশার যাত্রী।
স্থানীয়দের বরাতে পরিদর্শক মনিরুল বলেন, দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখি এ সালাম পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় ৪ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। অপর দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছে। “
নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান মনিরুল ইসলাম।

শেয়ার করুন