মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে বসত-বাড়ি হতে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার: মালিকের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বিজিবি জওয়ানেরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা বড়ি জব্দ ও নগদ ৮০হাজার টাকা উদ্ধার করেছে। এই ব্যাপারে বাড়ির মালিককে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির নাঃ সুবেঃ মোঃ সৈয়দ এনায়েত উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে সাবরাংয়ের খয়রাতি পাড়ার মৃত সাঈদ মোহাম্মদের পুত্র মোঃ ফজল হক (৪০) এর বসত-বাড়ি ঘেরাও করে তল্লাশী চালিয়ে একটি কক্ষের খাটের নীচে রাখা ইয়াবা ভর্তি একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। এসময় বাড়ির মালিক পালিয়ে গেলে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গণনা করে ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের ৫০হাজার পিস ইয়াবা বড়ি ও নগদ বাংলাদেশী ৮০হাজার টাকা পাওয়া যায়। এই ঘটনায় বাড়ির মালিককে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত দেড় লাখ ইয়াবা বড়ি ও নগদ ৮০হাজার টাকা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন