মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে বসত-বাড়িতে মুখোশধারী হানা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

শেয়ার করুন


টেকনাফে ভোররাতে মুখোশধারী একদল দূর্বৃত্ত বসত-বাড়িতে হানা দিয়ে লোকজন বেঁধে ও প্রহার করে নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল সেট লুটের ঘটনা ঘটেছে। এসময় কলেজ পড়–য়া ছাত্রী ও এক বৃদ্ধাসহ ৫জন প্রহারের শিকার হয়েছে।
জানা যায়,৩জুলাই ভোররাত আড়াইটারদিকে উপজেলার হ্নীলা দক্ষিণ-পশ্চিম নাটমোরা পাড়ার মৃত রশিদ আহমদের পুত্র জালাল উদ্দিনের বাড়িতে অঝোরধারায় বৃষ্টিতে ১০/১২জনের দা,কিরিচ ও স্বশস্ত্র মুখোশধারী একটি দল হঠাৎ বাড়ি ঘেরাও করে বাড়িতে ঢুকে পড়ে। যাকে পায় তাকে মারধর পূর্বক অস্ত্রেরমুখে জিম্মি করে বেঁধে রাখে। এরপর মহিলাদের শরীরে থাকা ৪ভরি ওজনের স্বর্ণালংকার,আলমিরায় থাকা নগদ ৩লাখ ২০হাজার টাকা,১৯ইঞ্চি ১টি এলইডি,স্মার্টফোন ২টি ও সাধারণ মোবাইল ২টি নিয়ে দ্রুত দক্ষিণ-পশ্চিম দিকে পালিয়ে যায়। এদের মধ্যে ৪/৫জনের চেহারা সনাক্ত করা হলেও নাম-ঠিকানা এখনো জানতে পারেনি। এই মুখোশধারী দূর্বৃত্তদের হামলায় মৃত রশিদ আহমদের স্ত্রী শামসুন নাহার (৫০),মেয়ে সাবেকুন নাহার(১৮),কক্সবাজারে অধ্যয়নরত কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৭),ছেলে জালাল উদ্দিন (২৯)ও পুত্রবধু মাইমুনা আক্তার (১৯)আহত হয়। আহতদের মধ্যে ৫০বছরের বৃদ্ধা শামসুন্নাহারের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি টেকনাফ মডেল থানার ওসিকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন এই ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রকৃত ঘটনা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন বলে জানান। আগামীতে এই জাতীয় ঘটনারোধে এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার আহবান জানান। বাড়ির মালিক জালাল উদ্দিন এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

শেয়ার করুন