১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩ | ২৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ হানিফ (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৩ মে) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সৌরবিদ্যুৎ সংলগ্ন আনোয়ার প্রজেক্টের লবণ মাঠ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

নিহত হানিফ হ্নীলা ইউনিয়নের নাটমুরা পাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় এলজি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড গুলির খোসা ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন– পুলিশ কনেস্টবল আব্দুল শুক্কুর, জুয়েল বড়ুয়া ও মংথিন প্রো।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘বুধবার সকালে হ্নীলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী হানিফকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে তার আস্তানায় অভিযানে গেলে অন্য ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় হানিফকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’

টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাশ বলেন, ‘পুলিশ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে; যার বুকে, গলায় ও কোমরে চারটি গুলি লেগেছিল। এসময় আহত তিন পুলিশ সদস্যকেও আনা হয়; যাদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

ওসি প্রদীপ বলেন, ‘নিহত মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।