৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারসময় ডেস্কঃ


টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জালাল ইউছুপ বাহদুর নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।এসময় পুলিশেরর ৫ সদস্য আহত হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র,কার্তুজ উদ্ধার করেছে।
নিহত জালাল ইউছুপ বাহাদুর(৩২) উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার খলিল আহাম্মদের পুত্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
১৪ডিসেম্বর শুক্রবার ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ইউছুপ জালাল বাহাদুরকে আটকের পর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় অভিযানে গেলে আগে থেকে উৎপেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবৃদ্ধ অবস্থায় বাহাদুরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় আহত পাঁচ টেকনাফ থানার এসআই শরিফুল, ইসলাম, এসআই ফারুকজামান কনষ্টেবল রুবেল, মহিউদ্দিন ও ইব্রাহীমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওসি আরও জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ১২টি মামলা রয়েছে।ঘটনাস্থল তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা, ১০টি দেশীয় তৈরী অস্ত্র, ১টি বিদেশী অস্ত্র ও ২৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।