মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ফুটবল রেফারী কোর্স উদ্বোধন

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার প্রথম ফুটবল রেফারী কোর্স উদ্বোধন হলো সীমান্ত উপজেলা টেকনাফে।

উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় হ্নীলা রঙ্গিখালী মাদ্রাসা মার্কেট হলরুমে প্রশিক্ষণ কোর্স শুরু হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও রেফারীজ কমিটি এবং রেফারীজ ডিপার্টমেন্টের সহযোগিতায় রেফারী কোর্সের প্রথম দিনে ৫৩ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

থিউরিটিক্যাল ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইন্সট্রাক্টর তৈয়ব হাসান ও নাজমুল হক।

ক্রিড়ামোদিরা মনে করছে, টেকনাফে নতুন ফুটবল রেফারী কোর্স উদ্বোধন হওয়ায় এখানকার ক্রিড়া জগৎ আরেক ধাপ এগিয়ে গেল। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ রেফারী জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে।

এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত ইন্সট্রাক্টরদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। তারা পরস্পর কুশল বিনিময়ের পাশাপাশি কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আলোচনা করেন।

সেই সঙ্গে টেকনাফের মতো এলাকায় নতুন ফুটবল রেফারী কোর্স শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন