মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

শেয়ার করুন


টেকনাফে প্রায় সাড়ে ৩কোটি টাকা ব্যয়ে ২টি সড়ক উন্নয়নের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
জানা যায়-১৩ জানুয়ারী বিকাল ৪টারদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম আনুষ্ঠানিকভাবে ২কোটি ৮৩লক্ষ টাকা মোট ৩কোটি ৪৩লক্ষ ৬১হাজার টাকা ব্যয়ে টেকনাফ সী-বীচ সড়কের উন্নয়ন কাজ ও ৬০লক্ষ ৬১হাজার টাকা ব্যয়ে নবনির্মিত স্কুল চৌধুরীপাড়া হাজী ইসলাম-শাহজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদির অনুমতি স্বাপেক্ষে উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন,কক্সবাজার বজল এন্ড ব্রার্দাসের ঠিকাদার বজল কোম্পানি ও মেসার্স আল মদিনা গ্রুপের ঠিকাদার মোঃ আলম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ,ছৈয়দ হোসেন,ইন্নামিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। টেকনাফে সরকারী উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। দিন বদলের পালা নিয়ে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে টেকনাফের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড। পর্যটন নগরী টেকনাফে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকলে দেশী-বিদেশী পর্যটকের আগমন ঘটবে। পর্যটকের আগমনে টেকনাফ উপজেলা হবে মুখরিত। বর্তমানে টেকনাফ সী-বীচ সড়ক দিয়ে বিভিন্ন প্রকার ছোট বড় যানবাহন চলাচল করে থাকে। তাই সড়কটির টেকসই করা খুবে জরুরী তাই এই সড়কের কাজ সুন্দর ও টেকসই করার জন্য এলজিইডি প্রকৌশলী কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করা হয়। ###

শেয়ার করুন