মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে পৃথক অভিযানে ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১১ কোটির টাকার বেশি মূল্যের আইস এবং ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে  নাফনদী এলাকা ও হোয়াইক্যং চেকপোস্ট থেকে  এসব মাদক উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
উদ্ধার মাদকের মধ্যে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৮০ হাজারের বেশি ইয়াবা রয়েছে।
কর্নেল খালিদ বলেন, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি দল নাফ নদী এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় টহলদল দুইজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে তাদের থামার জন্য নির্দেশ দেয়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।
পরে চোরা কারবাবিদের ফেলে যাওয়া ওই প্লাস্টিকের ব্যাগটিতে তল্লাশি করে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।জব্দ করা এসব মাদককের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
তিনি বলেন, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।
ওই ব্যাগটি থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। আর অবৈধ ভাবে মাদক বহনের দায়ে জব্দ করা হয় ইজিবাইকটিও।
জব্দ করা মাদক এবং ইজিবাইকের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

শেয়ার করুন