মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফে পুলিশ-বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-২

শেয়ার করুন


টেকনাফে পুলিশ-বিজিবি পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ২জনকে আটক করেছে। এঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায় ২১মার্চ সকাল সাড়ে ৬টারদিকে টেকনাফ মডেল থানার এএসআই আলীম উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা নাটমোরা পাড়ায় অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের মংডু থানার বলিবাজারের মৃত ফকির আলমের পুত্র সিরাজুল মোস্তফা প্রকাশ পুতিয়া (২২) কে আটক করে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করে পৃথক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোষ্টের দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশী চালিয়ে ৩শ ৯২পিস ইয়াবা বড়িসহ গাজীপুরের জয়দেবপুর কোনারপাড়া আবু ছিদ্দিকের পুত্র মোঃ হাবিবুর রহমান (২৫) কে আটক করে থানায় হস্তান্তর করেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ আশরাফুজামান আটকের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন