মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

টেকনাফে পুলিশ সোর্সকে কুপিয়ে ও গুলি করে হত্যা, সন্দেহভাজন হারিছ কমিশনার আটক

শেয়ার করুন

Teknaf Pic-12-06-15

টেকনাফে পুলিশের এক সোর্সকে কূপিয়ে ও গুলিবর্ষণ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। পুলিশ সন্দেহভাজন টেকনাফ পৌরসভার হারিছ কমিশনারকে আটক করেছে।
খোঁজ নিয়ে জানাযায়,১২জুন রাতের প্রথম প্রহরে টেকনাফ উপজেলা পরিষদস্থ মাইমুনা সরকারী প্রাইমারী স্কুলের পশ্চিম পার্শ্বে মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সেলিম প্রকাশ মুন্ডি সেলিম (৩৪),বাট্টা হাশিমের পুত্র রবিউল ও ফিশারী জহিরের পুত্র ফয়েজ অবস্থান করছিল। এ সময় মুখোশধারী ৫/৬জন স্বশস্ত্র দূর্বৃত্ত দল হামলা চালিয়ে মোহাম্মদ সেলিমকে ঘাড়ে গুলি করে এবং মাথায় কূপিয়ে খুন করে। এ সময় হৈ ছৈ শুনে লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা লাশটি পাশ্ববর্তী পশ্চিমের পাহাড়ে গুম করার চেষ্টা চালায়। লোকজন দলবদ্ধ হয়ে রক্তের চিহ্ন দেখে খোঁজ করে পাহাড়ের পাদদেশ হতে সেলিমের রক্তাক্ত দেহ উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর হতে রবিউল ও ফয়েজ পলাতক রয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। টেকনাফ থানার এসআই আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে এবং সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার মোঃ হারিছকে আটক করে নিয়ে যায়। সকালে লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে বলে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান।

শেয়ার করুন