মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২রোহিঙ্গাসহ নিহত ৩

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি এলজি, ৬ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বালুখালী ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফজল আহমদের ছেলে মোহাম্মদ জামিল (২০), একই ক্যাম্পের নবী হোসেনের ছেলে আসমত উল্লাহ (২১) ও বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর নতুন পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রফিক (২৪)।

পুলিশ জানায়, বুধবার রাতে তাদের আটক করা হয়। এরপর বৃহস্পতিবার ভোরে তাদের নিয়ে ওই এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় তাদের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ওই তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যায়। পরে আহত সন্ত্রাসীদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তাদের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও চুরির অভিযোগ ছিল।

শেয়ার করুন